ব্রেকিং নিউজঃ

লিখিত প্রতিবেদন পাওয়ার পরই প্রতিক্রিয়া দেবে গণস্বাস্থ্য

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি কিট কার্যকর নয় বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাওয়ার পরই প্রতিক্রিয়া দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ বুধবার দুপুরে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত করোনা শনাক্তের কিটের উদ্ভাবক অধ্যাপক ড. বিজন কুমার শীল। এদিন দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কিট পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।
এ কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই কিট কার্যকর নয় বলে মত দেওয়া হয়।

এর আগে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে প্রতিবেদন জমা দেয় পারফরম্যান্স কমিটি।

বিএসএমএমইউ সূত্র জানায়, পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে জানানো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31