যুবলীগ নেতার বাসা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বাসা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এ নূর হোসেন চেয়ারম্যানের বাসায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সময় নূর হোসেন চেয়ারম্যান পালিয়ে যায়। এই ঘটনায় নূর হোসেন চেয়ারম্যানসহ তার ৩ সহযোগির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদিপ কুমার দাশ।
টেকনাফ থানার ওসি প্রদিপ কুমার দাশ জনিয়েছেন, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টেকনাফ থানার পুলিশ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার নুর হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এই সময় নূর হোসেন ও তার তিন সহযোগী দিল মোহাম্মদ ( ৩৫), হাফেজ উল্লাহ (৪০), লালা (৩০) পালিয়ে যায়। পুলিশ ওই বাসা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
