ব্রেকিং নিউজঃ

রংপুরে বালুভর্তি ট্রাক থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

রংপুরে বালুভর্তি একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধার ফিরোজ আলী (২৫) ও রতন আলী (১৯) নামে দুজনকে আটক করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

আটক ফিরোজ আলী সিরাজগঞ্জের উল্ল্যাপাড়া উপজেলার কয়রা চরমোহনপুর গ্রামের কাইয়ুম প্রামাণিক এবং রতন আলী একই উপজেলার কয়রা জঙ্গলখামার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে বালু পরিবহনের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রংপুরের নব্দীগঞ্জ বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উত্তর পার্শ্বে একটি সন্দেহভাজন বালুভর্তি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব-১৩। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় বালুর মধ্যে লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা সিরাজগঞ্জে সরবরাহ করার কথা ছিল।

এছাড়াও আটক দুইজন ট্রাকে বালু পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছানো এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31