ব্রেকিং নিউজঃ

বরিশালে নকল ওষুধ কারখানায় ১০ কোটি টাকার ওষুধ জব্দ

বরিশাল নগরীর দরগাহ বাড়ি এলাকার একটি বাড়িতে সোমবার অভিযান চালিয়ে নকল ওষুধের কারখানা আবিস্কার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ৮টি নামীদামী ওষুধ কোম্পানির মোড়কে উৎপাদিত প্রায় ১০ কোটি টাকার নকল ওষুধ, কাঁচামাল এবং সরঞ্জাম জব্দ করা হয়। সিলগালা করে দেয়া হয় কারখানাটি।

এ ঘটনায় জড়িত ২জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ২জনের প্রত্যেককে আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে দন্ডাদেশ প্রদান করেছে আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার বিকেলে এ অভিযান চলে।

সংশ্লিস্ট সূত্র জানায়, দরগাহ বাড়ি এলাকার হদুয়া লজ-২ নামে একটি বাড়িতে চলছিলো বিভিন্ন কোম্পানির নকল ওষুধ তৈরীর কার্যক্রম। বাড়ির মালিক সাইফুল ইসলাম ঢাকার বাবু বাজারে ওষুধের ব্যবসা করে। বরিশালে তার বাড়িতে উৎপাদিত এসব নকল ওষুধে বিভিন্ন ওষুধ কোম্পানির মোড়ক লাগিয়ে ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হতো।

জানা গেছে, ওষুধ প্রশাসন বিভাগ বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে সোমবার ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ এবং প্রসাধনী তৈরীর সময় হাতেনাতে আটক করেন কারখানার প্রধান পরিচালক মাসুম বিল্লাহ এবং তার সহযোগী নূরে আলম গাজীকে। তারা নকল ওষুধ তৈরীর কথা স্বীকার করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাদের ২জনকে আটক করে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে দন্ডাদেশ দেন। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত নকল ওষুধ ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031