ব্রেকিং নিউজঃ

রাত ৮টার পর বাড়ির বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি

সারাদেশকে বিভিন্ন জোনে ভাগ করার পর এবার নতুন নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর বাড়ির বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। সোমবার (১ে৫ জুন) এ সংক্রান্ত ১৮ দফার একটি নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনা অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। তবে সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোভিড-১৯ এর বিস্তাররোধ এবং পরিস্থিতির উন্নয়নে সরকার ১৫ জুনের পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930