ব্রেকিং নিউজঃ

করোনা মোকাবিলায় ভারতবাসীর পরামর্শ চাইলেন মোদি

রেডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের আরও দু’সপ্তাহ বাকি। তার আগে আজ থেকেই দেশের মানুষের মনের কথা শুনতে চাইলেন তিনি। একই সঙ্গে চাইলেন করোনা অতিমারির মোকাবিলায় ভারতবাসীর পরামর্শ।

দুনিয়াজুড়ে করোনা সংক্রমণ ও ভারতে লকডাউন ঘোষণার মধ্যে অন্তত তিন বার ‘মন কি বাত’ অনুষ্ঠান করেছেন মোদি। শেষ অনুষ্ঠানটি হয়েছিল গত ৩১ মে। এই অনুষ্ঠানগুলোতে অন্যান্য বিষয়ের পাশাপাশি কোভিড-১৯ নিয়েও ভারতবাসীর উদ্দেশে বিভিন্ন পরামর্শ হাজির করিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মহামারি মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গুরুত্ব সম্পর্কে নিজের মতামত জানিয়েছিলেন। মাস্ক পরে বের হওয়ার পরামর্শও দিয়েছিলেন। আর এবার ওই অনুষ্ঠান করার দু’সপ্তাহ আগেই করোনা মোকাবিলায় দেশের মানুষের ভাবনার কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতবাসীর উদ্দেশে মোদি আজ দুইটি টুইট করেছেন। সেখানে বলেছেন, ‘‘এ মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠান হবে ২৮ তারিখ। যদিও দু’সপ্তাহ বাকি, তবে এই সময়ের মধ্যে আপনাদের ভাবনাগুলো সামনে আসুক। তাহলে আমার পক্ষে অনেক বেশি সংখ্যা্য় আপনাদের বক্তব্যগুলো জানা সম্ভব হবে। আমি নিশ্চিত যে করোনাভাইরাসের মোকাবিলা ও অন্য বিষয়গুলো নিয়ে নিয়ে আপনাদের অনেক কিছু বলার আছে।’’

অন্য আরেক টুইটে ১৩০ কোটি ভারতবাসীর মনের কথা শোনার জন্য একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। পরামর্শ পাঠাতে নমো অ্যাপের কথাও জানিয়েছেন। মোদি লিখেছেন, ‘‘আপনাদের ভাবনাগুলো সব সময়েই ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রেরণা। যা এই অনুষ্ঠানকে ১৩০ কোটি মানুষের শক্তির কথা তুলে ধরার মঞ্চে পরিণত করেছে।’’ সূত্র: আনন্দবাজার

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930