ব্রেকিং নিউজঃ

আইনশৃঙ্খলা বাহিনীতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে

দেশে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১১ হাজার ২৪৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

দেশের প্রথম সারির একটি গণমাধ্যম তাদের অনলাইন ভার্সানে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে পুলিশ বাহিনীতে। রোববার (১৪ জুন) পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৭ জন। তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য আছেন ১ হাজার ৯৪৯। মারা গেছেন পুলিশের ২৪ জন সদস্য।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৯ হাজার ৩৯৬ পুলিশ সদস্য। আর আইসোলেশনে ৩ হাজার ২১৮ জন। আক্রান্ত সদস্যদের মধ্যে ৩ হাজার ৭৩০ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশের জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক সোহেল গণমাধ্যমকে জানান, আক্রান্ত সদস্যদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয়েছে। পুলিশ সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার জন্য ১১টি হোটেলও ভাড়া করা হয়েছে।

সশস্ত্র বাহিনী সূত্র থেকে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান সদস্য এবং তাদের পরিবার মিলে ৩ হাজার ৪৭৭ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৭ জনের। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন।

সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৫৭ জন তিন বাহিনীর বর্তমান ও সাবেক সদস্য। এরমধ্যে ১৮৮ জন তাদের পরিবারের সদস্য। আর বাকিরা সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জনবল।

করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৮ জন অবসরপ্রাপ্ত, যাদের বয়স সত্তরোর্ধ্ব। কর্মরত দুই সেনাসদস্যই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল পর্যন্ত আনসারের ৪৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৮৭ জন সুস্থ হয়েছেন। আনসারে আক্রান্তদের মধ্যে ঢাকায় কর্মরত সদস্য আছেন ৩৭৭ জন। বাকিরা ঢাকার বাইরের সদস্য। আক্রান্তের তালিকায় একজন পরিচালকও আছেন। আনসারে দুজন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

এর বাইরে করোনায় আক্রান্ত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031