ব্রেকিং নিউজঃ

লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী

আগামীকাল সন্ধ্যায় নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে লাখো মোমবাতি একসঙ্গে জ্বলে উঠবে। একই সঙ্গে ভাষা দিবসের ৬৯তম বার্ষিকীতে ৬৯টি ফানুস ওড়ানো হবে। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

জানা গেছে, ৬ একর জমির বিশাল কুড়িরডোব মাঠে অন্যবারের মতো এবারও কলার গাছ এবং কাঠ দিয়ে শহীদ মিনার ও জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা ও বিভিন্ন আলপনা তুলে ধরা হবে। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনে কয়েক হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করবে।

৬টা ১৫ মিনিটের মধ্যে লাখো মোমবাতি জ্বলে উঠবে। এ সময় ‘আমার ভায়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হবে। প্রতি বছরই নান্দনিক এ অনুষ্ঠানটি নড়াইলসহ পাশের বিভিন্ন জেলার হাজার হাজার দর্শক উপভোগ করে থাকেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি নড়াইলে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি শুরু হয়। এ আয়োজন সফল করতে এক মাস আগে থেকে সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিকরা কাজ শুরু করে। তিন শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মাঠের চারপাশে সার্বিক নিরাপত্তা রক্ষা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930