ব্রেকিং নিউজঃ

সাবেক মেয়র কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে।

সোমবার (১৫ জুন) তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল অতিক্রম করে।

সেখানে আগে থেকেই উপস্থিতি ছিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অ্যাম্বুলেন্স পৌঁছতেই তিনি মরদেহ গ্রহণ করে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে আসেন।

এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।

স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা কখন হবে এখনও নির্দিষ্ট হয়। তবে তার বাবা-মায়ের কবরের পাশে মানিকপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930