ব্রেকিং নিউজঃ

১৭ করোনা পজেটিভ, ঢাকার ফ্লাইট স্থগিত করল চীন

ঢাকা থেকে যাওয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ১৭ আরোহীকে করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ ঘটনার পর বাংলাদেশে ওই ফ্লাইট আগামী ২২ শে জুন থেকে ৪ সপ্তাহের জন্য স্থগিত রাখার নোটিশ জারি হয়েছে। চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ পজিটিভ যাত্রী পাওয়ায় জুনের ২২ তারিখ থেকে ফ্লাইটটি বন্ধ থাকবে।

ঢাকা থেকে গত ১১ জুন গুয়াংজু যাওয়া সিজেড৩৯২ ফ্লাইটের ১৭ জন যাত্রী কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। এই পরিস্থিতিকে চীনের কর্মকর্তারা ‘বর্তনী-ছেদকের’ সঙ্গে তুলনা করে ফ্লাইটটি নিষিদ্ধ করেন।

ওই যাত্রীরা চীনে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন না কি ঢাকা থেকে সংক্রমণ নিয়ে গেছেন, তা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি।

তবে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদভিত্তিক টেলিভিশন সিজিটিএন বা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দাবি, ফ্লাইট থেকে নামার পর যাত্রীদের যে পরীক্ষা হয়, সেখানে পজিটিভ ফলাফল আসে।

গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে অধিকাংশ দেশের বিমানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি কয়েকটি দেশ থেকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় চীন সরকার।

কোনো ফ্লাইটের পাঁচজন যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে এক সপ্তাহের জন্য তাদের স্থগিত করা হচ্ছে। ১০ জনের বেশি হলে চার সপ্তাহ।

চীন এখন দ্বিতীয় ধাপের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন সেখানে। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম।

নতুন মৃত্যুর খবর অবশ্য নেই। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও নতুন রোগী বাদে বাকিরা সুস্থ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930