ব্রেকিং নিউজঃ

আবারো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ পুলিশি নির্যাতনে মারা যাওয়ার পর মাস না পেরোতেই আবারও ক্যালিফোর্নিয়ায় একটি গাছে ঝুলন্ত আরেক কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে ফের বিক্ষোভে উত্তাল দেশটি।

যদিও ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১২ জুন) শেরিফ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

গত বুধবার ক্যালিফোর্নিয়ার পালমাডেল শহরে এক পথচারী গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। মৃত যুবকের নাম রবার্ট এল. ফুলার (২৪) বলে জানা গেছে।

জানা গেছে, শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র যখন ফুলারের মৃত্যুর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য উপস্থাপন করছিলেন তখন সেখানে উপস্থিত জনতা এ বিষয়ে অধিকতর তদন্তের দাবি জানান। তাদের শান্ত করতে গিয়ে একপর্যায়ে নিজেই উত্তেজিত হয়ে ওঠেন পামডেল মেয়র স্টিভেন ডি. হফবাউ। প্রকৃত ঘটনা উৎঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

পরে সংবাদ সম্মেলন শেষে শহর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, এ বিষয়ে শেরিফ ডিপার্টমেন্ট, লস অ্যাঞ্জেলস কাউন্টির অফিস ও তদন্তে জড়িত যে কোনও সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিযেছেন মেয়র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031