ব্রেকিং নিউজঃ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031