ব্রেকিং নিউজঃ

বাংলাদেশী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৯১

করোনার কারণে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। তাদের অধিকাংশ পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট সুবিধা নেয়া যাত্রীরা রয়েছেন।

শনিবার (১৩ জুন) ভোররাত ৪টা ৩৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930