ব্রেকিং নিউজঃ

ভারতকে বোকা বানিয়ে গোপনে সেক্টরগুলোতে চীনের সেনা বৃদ্ধি

লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি চলছে প্রায় একমাস ধরে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় দুই দেশের আলোচনা। আলোচনা যখন দ্বিতীয় দফায় ঠিক তখনই ফের এলএসি বরাবর সেনা তৎপরতা শুরু করেছে চীন।

প্রায় ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করেছে বেইজিং।  লাদাখ ছাড়া বাকি সেক্টরেও সেনা বৃদ্ধি চীনের লাদাখের পাশাপাশি উত্তর-পূর্ব সেক্টর সহ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও সেনা বাড়িয়েছে চীন।

সূত্রের খবর, যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। এতদিন ভারত-চীন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে। তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর-পূর্বেও দেখা দিতে পারে।

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসিতে চীনা সেনা জানা গিয়েছে, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চীন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে চীন।

এদিকে, চীনের পক্ষ থেকে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য ভারত এই তিনটি সেক্টরে সেনা বাড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে । এলএসি নিয়ে মূল বিবাদ চীন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম সেক্টর, মধ্য সেক্টর ও পূর্ব সেক্টরে লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে।

৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। শান্তির পথে পদক্ষেপ এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চীনের পিপল লিবারেশন আর্মির দল। ভারতও তাদের সেনা দল সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চীনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, চীন আলোচনার নামে মূলত ভারতের নজর এড়িয়ে সেনা বৃদ্ধি করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930