ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে এবার কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার পামড্যালে ২৪ বছর বয়সী রবার্ট ফুলার নামের ওই কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে শুক্রবার মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আত্মহত্যা করে থাকতে পারেন রবার্ট ফুলার। কিন্তু এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ কোন তদন্ত না করেই এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

গত ২৫ মে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আরেক কৃষ্ণাঙ্গ যুবক রবার্ট ফুলারের অস্বাভাবিক মৃত্যুতে ফের যুক্তরাষ্ট্রের পরিস্থিতি উত্তাল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা রবার্ট ফুলারের মৃত্যু নিয়ে তদন্ত করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেইন রন শ্যফফার বলেন, পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে সে আত্মহত্যা করেছে।

পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়ার পর অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় অনেকেই পুলিশকে সত্য বলার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে #জাস্টিসফররবার্টফুলার লিখে প্রতিবাদ জানিয়েছেন এবং এই মৃত্যুর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31