ব্রেকিং নিউজঃ

করোনায় দেশে আরো আক্রান্ত ২৮৫৬, মৃত্যু ৪৪ জনের

করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৯ জনে। আক্রান্ত হয়েছে ২৪৫৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ৫৭৮ জন। নতুন ৫৭৮ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ১৭,৮২৭ জন।

শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ বুলেটিন উপস্থাপন করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মোট ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকালের চেয়ে বেশি নমুনা পরীক্ষা হলেও এদিন শনাক্ত হয়েছে কম রোগী। শুক্রবার ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন ৩ হাজার ৪৭১ জনG

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা চার লাখ ২৮ হাজারেরও বেশি। তবে পৌনে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31