ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র  মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

শনিবার (১৩ জুন) এক শোকবার্তায়  আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায়  বাংলাদেশের রাজনীতিতে  মরহুম মোহাম্মদ নাসিম এর অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মোহাম্মদ নাসিম  আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন।  তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।  দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার ভরে স্মরণ করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930