ব্রেকিং নিউজঃ

করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে গতকাল শুক্রবার একদিনেই চারজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. এ কে এম ফজলুল হক। আর রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আরিফ হাসান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা, রাহাত আনোয়ার জানান, ডা. এ কে এম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, ডা. এ কে এম ফজলুল হক মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি পাবনার সিভিল সার্জন ছিলেন। পরে অবসর নিয়ে জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগ দেন। সেখানে অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এ কে এম ফজলুল হক।

মারা যাওয়া অপর চিকিৎসক ডা. আরিফ হাসানের বিষয়ে ডা. রাহাত জানান. গতকাল শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আরিফের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।’

ডা. আরিফ আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম ব্যাচের ছাত্র আরিফ চট্টগ্রামে চেম্বারে রোগী দেখতেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন বলেও জানান ডা. রাহাত আনোয়ার।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসপাতালটির হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930