ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে পুরো ঢাকাকে লকডাউন ঘোষণা চেয়ে রিট

করোনা সংক্রমণ রোধে পুরো ঢাকাকে লকডাউনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে করোনা চিকিৎসার সুবিধার জন্য পর্যাপ্ত হাই-ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে বৃহস্পতিবার ই-মেইলযোগে এ রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়েছে, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণভাবে লকডাউন করতে হবে। এটা করা না হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এলাকা ভিত্তিক লকডাউন কোনও সুফল বয়ে আনবে না।

এছাড়া বার বার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনও মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি চিকিৎসা-কৌশল ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা’র ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

অতিদ্রুত সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিতকরণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।মনজিল মোরসেদ বলেন, মহামারি করোনা ভাইরাস এর ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে এক হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এই মহামারি থেকে রক্ষা পেতে পুরো ঢাকা শহরকে লকডাউন করার বিকল্প নাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930