ব্রেকিং নিউজঃ

কাল বাজেট প্রতিক্রিয়া দেবে বিএনপি: মির্জা ফখরুল

অন্যান্য বছরের মতো এবারও ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক দলীয় প্রতিক্রিয়া জানাবে বিএনপি। শুক্রবার বিকাল চারটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরবেন।

ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট হওয়ায় প্রতিক্রিয়াও ভিন্নভাবে দেবে দলটি।বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে গত ৯ জুন তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তাব দেয় বিএনপি।

দলটির দাবি ছিল, তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করার। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি থেকে উত্তরণে মধ্য মেয়াদি বাজেট কাঠামোও থাকার প্রস্তাব দেয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে।

এছাড়া গত ৪ এপ্রিল করোনা মহামারি মোকাবিলায় বিএনপির ঘোষিত ৮৭ হাজার কোটি টাকার আর্থিক সহায়তার প্যাকেজকে বাজেট প্রণয়নের প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনায় নেওয়ার দাবি করেছিল বিএনপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930