ব্রেকিং নিউজঃ

রাজনৈতিক দল গঠনের ঘোষণা ভিপি নুরের

তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।’

‘এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, পজেটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সাথে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব’, বলেন তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ‘রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31