ব্রেকিং নিউজঃ

জাপা নেতা বাবুলের করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এবং দলের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাবুলের ভাগিনা প্রান্ত জানান, মরহুমের নামাজের জানাজা বাদ যোহর ২:৩০মিনিট ৮নং সেক্টর,মালেকাবানু আর্দশ বিদ্যানিকেতন স্কুলের দক্ষিণ পাশে আব্দুল্লাহপুর মোল্লাজী জামে মসজিদে অনুষ্ঠিত হবে I এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাহাউদ্দিন বাবুলুর মৃত্যুতে শোক প্রকাশ করে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরিক্ষিত নেতা ছিলেন বাবুল। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

বাবুলের মৃত্যুর শোক প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা সহ দলীয় নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930