ব্রেকিং নিউজঃ

ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু আমের দই

রসাল মিষ্টি আম দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু আমের দই। আম দিয়ে তৈরি এই দই যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আমের দই-

উপকরণ

পাকা আমের টুকরো দেড় কাপ, দুধ ৫০০ মিলি, চিনি ২ টেবিল চামচ ও টক দই ৩ টেবিল চামচ।

প্রণালি

১. আম ব্লেন্ড করে জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার দুধে চিনি মিশিয়ে জ্বাল দিয়ে নামিয়ে খানিকটা ঠাণ্ডা করে নিন। এর পর টক দই ফেটে নিন ভালো করে।

২. দুধ কুসুম গরম থাকাবস্থায় মেশান দইয়ের সঙ্গে। সবশেষে আমের পিউরি মিশিয়ে নিন ভালো করে।

৩. যে পাত্রে দই জমাবেন সেখানে ঢেলে দিন মিশ্রণটি। ফয়েল পেপার দিয়ে পাত্র ঢেকে রান্নাঘরের ক্যাবিনেট বা উষ্ণ কোনো স্থানে রাখুন।

৪. চাইলে ওভেনেও তৈরি করতে পারেন দই। ৫০ থেকে ৮০ ডিগ্রি ফারেনহাইট প্রি হিট ওভেনে দইয়ের পাত্রটি রেখে বন্ধ করে দিন ওভেন। এবার ১২ ঘণ্টা রেখে দিন পাত্র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031