ব্রেকিং নিউজঃ

বিএনপি নেতা মঞ্জু ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ইসলাম মঞ্জুর করোনা পজিটিভ এসেছে। এর আগে মঙ্গলবার দুপুরে তার স্ত্রী সাবিহা খাতুনেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তারা সবাই বাসায় আইসোলেশনে রয়েছে, আপাতত সেখানে থেকেই চিকিৎসা নেবেন।’

নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রীর করোনা শনাক্তের পর খুলনা নগরীর মিয়াপাড়ার অবস্থিত তাদের বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930