ব্রেকিং নিউজঃ

করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালকের মৃত্যু

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

তিনি জানান, তিনি জুনের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার স্ত্রীরও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান আলমীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930