ব্রেকিং নিউজঃ

সংসদের ৪৩ কর্মকর্তা ও ৮২ আনসার করোনায় আক্রান্ত

আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৩ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। অথচ তাদের অধিকাংশের শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না।

করোনা পজিটিভ হওয়াদের অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল।

সোমবার (৮ জুন) সংসদ ভবনের সংসদ সচিবালয় কমিশনের ৩১তম সভা এবং পরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই দুই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সেখানে দায়িত্বরত ৮২ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত।

এছাড়া সংসদে কর্মরত তিনজন পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত। সংসদের ৪৩ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে সংসদে কর্মরত বাকিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930