ব্রেকিং নিউজঃ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়ার জন্যই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দীর্ঘদিন পর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে- বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯- এর পরিচিতিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে বিভিন্ন রকমের অর্থনীতি, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, এত বিভক্তি চালু করে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে। এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছেন। দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে।

মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। মানুষ এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে। পতাকাবাহী জাহাজ আইনটি প্রণয়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে খালিদ মাহমুদ বলেন, এ আইনটি বাস্তবায়নে বেশি বেগ পেতে হবেনা। সবাইকে আন্তরিক হতে হবে।

নৌ পরিবহন অধিদফতর আয়োজিত এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ: আব্দুস সামাদ, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আরিফুল ইসলাম, শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির মাহমুদ। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031