ব্রেকিং নিউজঃ

৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা গ্রেফতার!

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে প্রতিবেশি চাচা সম্পর্কিত রানু মিয়া (৫০) কে গ্রেফতার করে শুক্রবার দুপুরে গাজীপুর আদালতে পাঠিয়েছে কাপাসিয়া থানা পুলিশ। এ ব্যাপারে ওই শিশুর মা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানায় মামলা করেন।

শিশুটির পিতা জানায়, অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশি। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে বলে আমরা জানতাম। সে রাজ মিস্ত্রীর কাজ করে।

ইতোপূর্বে সে আরো বাচ্চাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি তারিখ সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলার সময় কৌশলে তাকে রান্না ঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পর লজ্জা সরমের ভয়ে চুপ ছিলাম।

কিন্তু ইতোমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়া সহ তার লোকজন আমাদের হুমকি দিতে থাকে এলাকা থেকে চলে যেতে।  তাই একটু দেরি হলেও আমরা থানা পুলিশের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানায়, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষনের চেষ্টার ঘটনাটি বলার পর তাৎক্ষনিক আমাদের পুলিশের তিনটি টিম গিয়ে অভিযুক্ত রানু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031