ব্রেকিং নিউজঃ

ঢাকায় চীনের করোনা প্রতিরোধে চিকিৎসক দল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো এবং চিকিৎসার বিষয়ে ধারণা দিতে ঢাকায় এসেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা।  সোমবার (৮ জুন) সকালে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাদের স্বাগত জানান।

ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি আগামী দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে।

জানা গেছে, ১০ সদস্যের যে বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছেন তাদের অধিকাংশই চীনের হাইনান প্রদেশের বিশেষজ্ঞ চিকিৎসক। তারা বাংলাদেশে করোনা ভাইরাস চিকিৎসার জন্য বিশেষ কয়েকটি হাসপাতাল কোয়ারেন্টিন সেন্টার ও নমুনা পরীক্ষা কেন্দ্র সরেজমিন পরিদর্শন করবেন।

এছাড়া তারা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে এই মহামারি বিষয়ে আলোচনা করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

চীন দূতাবাস জানায়, বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞ দলটি পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তারা বাংলাদেশে কভিড-১৯ মহামারি পরিস্থিতির দিকে দৃষ্টি রেখেছেন।  তারা বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের জনগণের জন্য যথার্থ উদ্যোগ ও পরামর্শ কী হবে সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, চীন এর আগে বেশ কিছু দেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা দিয়ে। বাংলাদেশে করোনা মহামারি শুরুর পর থেকে চীনের চিকিত্সকদের সহযোগিতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল।

গত ২০ মে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে বাংলাদেশে চীনা বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেন। করোনার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে চীনের প্রেসিডেন্ট সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930