ব্রেকিং নিউজঃ

ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নয়

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা রোববার স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘চিকিৎসকদের মতে তার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) শারীরিক অবস্থা রোববার স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।

তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।’ ফরহাদ হোসেন জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা নিজে সকালেও তার নাস্তা খেয়েছেন। গত ২৪ ঘণ্টায় তার ব্লাড প্রেসার ও অন্যান্য স্বাস্থ্যগত অবস্থারও কোনো অবনতি হয়নি। তবে, তিনি এখনো শঙ্কামুক্ত নন।’

তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়োজনে তার চিকিৎসক ও নার্সদের সাথেও কথা বলছেন। বিশেষ ব্যবস্থায় তার নিয়মিত কিডনি ডায়লেসিসও করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় জাফরুল্লাহর অবস্থার কিছুটা অবনতি হয়।

তারপর থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন।

তার চারদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনভাইরাস শনাক্ত হয়।

এরআগে, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ তার রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর জন্য তিনবার প্লাজমা থেরাপি নিয়েছেন।

সূত্র : ইউএনবি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930