ব্রেকিং নিউজঃ

ভারতে একদিনে ৯,৯৭১ আক্রান্তের নতুন রেকর্ড

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৯ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।  এর আগে শনিবার দেশটিতে একদিনে আক্রান্ত হয় ৯ হাজার ৮৮৭ জন।

রোববার (৭ জুন) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন । এতে দেশটি করোনায় বিপর্যস্ত দেশ স্পেনকে ছাড়িয়ে বিশ্বে পঞ্চমে স্থানে অবস্থান করছে।

ভারতের একধাপ উপরে অবস্থান করা যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৯২ জন। আক্রান্তের সংখ্যায় এর উপরে অবস্থান যথাক্রমে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের।  এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬ হাজার ৯২৯ জন।

কয়েক দিন যাবত দেশটিতে প্রতিনিয়ত ৮ হাজারের উপরে করোনায় আক্রান্ত হচ্ছে। সেইসঙ্গে প্রায় প্রতিনিয়ত ভাঙছে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। লকডাউন শিথিলের পর থেকে দেশটিতে সংক্রমনের হার অনেক উর্ধমুখী।

দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। প্রদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ হাজার ৮শ’ ৪৯ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু, গুজরাট ও দিল্লির। এনডিটিভি, জন হপকিন্স ইউনিভার্সিটি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031