ব্রেকিং নিউজঃ

সব রেকর্ড ভেঙে নতুন মৃত্যুপুরী ভারত!

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি।

পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন।

এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে।

এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন।

বিশ্ব সংক্রমণের নিরিখে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৯৪ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬৪২।

এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭২। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। ভারতের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷

সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২২৯ আর মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের৷ আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।

সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ২৮,৬৯৪ আর মৃত্যু হয়েছে ২৩২ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ২৬ হাজার ৩৩৪ জন।

আর মৃত্যু হয়েছে ৭০৮ জনের। গুজরাটের আক্রান্তের সংখ্যা ১৯,০৯৪ আর মৃত্যু হয়েছে ১,১৯০ জনের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930