ব্রেকিং নিউজঃ

ভারত সীমান্তে নতুন সেনা কমান্ডার মোতায়েন করেছেন চীন

সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করেছে ভারত ও চীন। এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন সেনা কমান্ডার নিয়োগ দিয়েছে চীন।

লাদাখ সীমান্তে দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারত-চীন উভয়ে সেনা মোতায়েন বাড়ালেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল।

কিন্তু এরমধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। এই নিয়োগে সীমান্ত উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।

জু ওইলিং এর আগেও ওই অঞ্চলে সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে।

জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোংকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন।

তিনি পদাতিক, বিমান বাহিনী এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন। চীনা সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের ওপর ভারত-চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত।

২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও।

তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত সীমান্ত নিয়ে জেনারেল ঝাও জোংকি এবং জেনারেল জু ওইলিং সিদ্ধান্ত নেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930