ব্রেকিং নিউজঃ

২ সদস্যকে বরখাস্ত করায় পুরো পুলিশ দলের পদত্যাগ!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফালো শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করে স্থানীয় প্রশাসন।

তবে ওই দুই সদস্যকে বরখাস্ত করার পরই কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাফালো শহরে পুলিশের বিশেষ বাহিনীর ৫৭ পুলিশ সদস্যের একটি দল। স্থানীয় সময় শুক্রবার ওই পদত্যাগ পত্রগুলো জমা দেয়া হয়।

বাফালোভিত্তিক গণমাধ্যম ডাব্লিউজিআরজেডের প্রতিবেদনে বলা হয়, মার্টিন গুগিনো নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আন্দোলন চলাকালে মাটিতে ফেলে দিলে তিনি মাথায় আঘাত পান। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করলে আরো ৫৭ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন।

এ বিষয়ে বাফালো পুলিশ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট জন ইভানস বলেন, বিরক্ত হয়ে ওই ৫৭ কর্মকর্তা পদত্যাগ করেছেন । জানা গেছে, ২০১৬ সালে দাঙ্গা ঠেকাতে বাফালোয় ওই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

এদিকে বাফালোর আরেক গণমাধ্যম ডাব্লিউআইভিবির প্রতিবেদনে বলা হয়, ওই ৫৭ কর্মকর্তা বিশেষ বাহিনী থেকে পদত্যাগ করলেও পুলিশের চাকরিতে বহাল থাকবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930