ব্রেকিং নিউজঃ

এমপি মোস্তাফিজ সপরিবারে করোনায় আক্রান্ত

চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ও তার পরিবারের ছয় সদস্যসহ বাড়ির মোট ১১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন। তারা করোনাভাইরাস পরীক্ষার ফলাফল মঙ্গলবার জানতে পারলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় শুক্রবার।

রাসেল বলেন, সাংসদ মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।

তিনি বলেন, আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।

চট্টগ্রামের সাংসদদের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রেজিস্ট্রেশন নম্বর অনুসারে নমুনা সংগ্রহ ও ফল জানিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, আমরা ব্যক্তির নাম দেখি না। তবে তারা কেউ যোগাযোগ করেননি। হয়ত নিজেরা চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930