ব্রেকিং নিউজঃ

আবারও সেই ভুয়া ডাক্তার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় বারের মতো গ্রেফতার হলেন ভুয়া চিকিৎসক মো. সোলায়মান মোল্লা (৩৮)। বুধবার (৩ মে) রাতে শিমরাইল হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাবে রোগী দেখার সময় তাকে র‌্যাব-১১ এর একটি দল তাকে গ্রেফতার করে।

গত বছরের ২ জুলাই র‌্যাব-১১ তাকে একই কারণে গ্রেফতার করেছিল। পরে ছাড়া পেয়ে আবারও তিনি এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোখী দেখে আসছিলেন। সোলায়মান মোল্লার বাড়ি রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায়।

জানা যায়, সোলায়মান মোল্লা দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোখী দেখে আসছিলেন। আটকের পর র‌্যাব তার নিবন্ধন নাম্বার দেখতে চাইলে তিনি বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930