ব্রেকিং নিউজঃ

মোবাইল বৃষ্টিতে ভিজে গেলে যা করণীয়

বেশ অনেক দিন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ঘরে থেকেছি অনেকেই। এবার ছুটি শেষ হয়ে সবাই ব্যস্ত হচ্ছি নিজেদের কাজে। বৃষ্টির দিন এসে গেছে, ঘর থেকে বের হতে হচ্ছে। আর যেকোনো সময়ের এই হঠাৎ বৃষ্টিতে আমাদের সঙ্গে সঙ্গে ভিজতে পারে প্রায় সব সময়ের সঙ্গী প্রিয় স্মার্টফোনটিও।

অত্যন্ত প্রয়োজনীয় সঙ্গে থাকা সবচেয়ে প্রিয় মোবাইল ফোনটি ভিজে গেলে যা করতে হবে:

•    তাত্ক্ষণিকভাবে সেটটি বন্ধ করে দিন

•    সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন

•    প্রয়োজনে কেসিংও খুলে ফেলুন

•    শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কিপ্যাড, কেসিং ভালোভাবে মুছে নিন

•    ভুলেও ফোনে হেয়ার ড্রায়ার দিয়ে বা ওভেনে শুকাতে যাবেন না

•    এতে ফোনের পার্টস গলে যেতে পারে, ঘটতে পারে বড় দুঘর্টনা

•    বৃষ্টির পরে রোদ উঠলে কিছু সময় রোদে রাখতে পারেন ফোনটি।

•    ভালোভাবে শুকিয়ে নিয়েই ফোন চালু করুন।

বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ।
সেটে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

করোনার এই সময়ে দিনে কয়েকবার জীবাণুনাশক দিয়ে মুছে ফোন জীবাণুমুক্ত করে নিন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930