ব্রেকিং নিউজঃ

রংপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক: ৭৮ কেজি গাঁজা উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ এর অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রংপুর রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশাা গ্রামে অভিযান চালায়। এসময় টিনশেড আলুর ঘরে বিশেষ কায়দায় রাখা ৭৮ কেজি গাঁজাসহ মহেশা গ্রামের মৃত আইজুল ইসলাম সরকারের ছেলে জাকির হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930