ব্রেকিং নিউজঃ

আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই

ইমামে আহলে সুন্নাত খ্যাত পীরে কামেল কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

হাসপাতাল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ মে আল্লামা হাশেমীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউ সাপোর্টও দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন আল্লামা হাশেমী। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ বোস্তামী থানার বটতলা এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ইমাম। এ ছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিত। সারা দেশে তার লাখো মুরিদ রয়েছেন। বেশ কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন কাজী নুরুল ইসলাম হাশেমী।

এদিকে, আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এম মনজুর আলম, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, সদস্যসচিব শেখ মুজিব আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930