ব্রেকিং নিউজঃ

হঠাৎ করে বজ্রপাতে ভেঙে গেল বিখ্যাত তাজমহল

শিল্প-ইতিহাস-সৌন্দর্য্যের টানে বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষে মোঘল সম্রাট শাহজাহানের এই অমর কীর্তি। ইতিহাসের গন্ধে ভরপুর এই স্মৃতিসৌধের গায়ে এবার লাগলো বজ্রপাতের কলঙ্কের দাগ। ঝড়ে ভাঙল রেলিং-সিলিং।

রবিবার (৩১ মে) কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ভারতের বেশিরভাগ অংশে বয়ে যাওয়া মারাত্মক বজ্রপাতে তাজমহল কমপ্লেক্সের মূল ফটক এবং পাঁচটি গম্বুজের সব থেকে উচুটির নিচে একটি রেলিং সহ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঝড়ে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গেছে। ফলস সিলিংও ভেঙে যায় ঝড়ের তাণ্ডবে।

শুধু এখানেই শেষ নয়, গর্বের তাজের একটি দরজাও ভেঙে গেছে। সঙ্গে প্রাঙ্গণের ১০টি গাছ উপড়ে যায় বলে জানিয়েছেন তাজমহল কমপ্লেক্সের সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল, করোনাভাইরাস মহামারির বিস্তার রোধের চেষ্টা ও লড়াইয়ের অংশ হিসাবে মার্চের মাঝামাঝি থেকে ভারতের শীর্ষ পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু তাজমহল দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে।

ফ্রান্স-প্রেসের প্রকাশিত ছবিতে দেখা গেছে যে, শুক্রবার রাতে ঝড়ের পরে উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরকে তছনছ করে দিয়েছে।

শ্রমিকরা তাজমহলের মূল সমাধিটির রেলিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। শুক্রবার রাতে ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে আগ্রায় মৃত্যু হয় কমপক্ষে তিনজনের।

এসময় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীর অন্যতম আশ্চার্য স্থাপনা তাজমহল। ঝড়ে তাজমহলের লাল বেলেপাথর ও মার্বেলের রেলিংসহ কাঠের মূল দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031