ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।একটি ফেসবুক লাইভে এসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা জানান।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমার কোন উপসর্গ ছিল না। করোনায় যারা সামনে থেকে লড়ছেন, তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম আমি। তাই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

করোনার প্রকোপ থাকলেও এখনো পুরোপুরি লকডাউন হয়নি আর্মেনিয়া। ৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় সোমবার পর্যন্ত ৯ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930