ব্রেকিং নিউজঃ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ৬১ হাজার ৫২৭ টাকা

বাংলাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

এদিকে, নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ দশমিক ৬০ টাকা। কিন্তু মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ৬০ হাজার ৩৬১ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ১৯৪ দশমিক ৮০ টাকা। আর বর্তমানে বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ দশমিক ৪০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৪ হাজার ১৭৯ দশমিক ২৮ টাকা। যার এখনের দাম ৫৩ হাজার ১২ দশমিক ৮৮ টাকা ভরি। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ দশমিক ২০ টাকা। আর বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ হাজার ২৪০ দশমিক ৮০ টাকা করে। এ হিসেবে চার ক্যাটাগরির স্বর্ণতেই ভরিতে দাম বাড়ানো হয়েছে ১১৬৬ দশমিক ৪০ টাকা।

কিন্তু অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা  বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুয়েলারি মালিকরা নতুন দামে স্বর্ণ বিক্রি করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930