ব্রেকিং নিউজঃ

দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ২৬২ প্রবাসী

দুবাই থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন আরও ২৬২ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। রোববার (৩১ মে) ভোর ৪টা ৩০ মিনিটে বিশেষ ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন প্রবাসী শ্রমিক, বিভিন্ন সময়ে দুবাই গিয়ে আটকে পড়া পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া রোগী।

এদিকে, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনিরা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের প্রত্যেকের কাছে সেই দেশে ইস্যুকৃত স্বাস্থ্যসনদ ছিল। এজন্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সনদ নিয়ে এলে সংশ্লিষ্ট যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুবাই থেকে আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায়নি।

এর আগে, গত ২২ মে এমিরেটস এয়ারলাইনসের ইকে-২৬৩২ ফ্লাইটে দেশে আসেন ২৩০ আমিরাত প্রবাসী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930