ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের মিনিসোটায় ১০ হাজারের বেশি সেনা মোতায়েন!

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় দেশটির বিভিন্ন শহরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। নির্মম এই হত্যাকাণ্ড দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের নৃশংসতার বিষয়টি সামনে এসেছে। এর প্রতিবাদে বিক্ষোভের আগুন জ্বলছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরে।

বিক্ষোভ দমনে মিনিসোটা অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আজ রোববার পুরো অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের ১০ হাজার ৮০০ সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে গত শুক্রবার ৭০০ ও শনিবার আরও ১৫০০ সেনা মোতায়েন করা হয়। ইতোমধ্যে মিনোপোলিস শহরে ৪ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।

মিনিসোটা অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ডের এক টুইট বার্তায় এমন তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

এ ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। এরপর প্রথম দিকে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও এখন অগ্নিসংযোগ, লুটপাট ও তুমুল ধ্বংসযজ্ঞের মাধ্যমে তা সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে মিনোপোলিস শহরের প্রধান পুলিশ স্টেশন পুড়ে গেছে। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031