ব্রেকিং নিউজঃ

মিম প্রযোজিত ও তাহসান অভিনীত ছবি ‘কানেকশন’

করোনা ভাইরাস চলা কালেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কানেকশন’। এবার স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ করা হলে মিমের ইউটিউব চ্যানেলে।

রায়হান রাফীর পরিচালনায় ১৫ মিনিটের ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন যে যার ঘরে থেকে।

মিম বলেন, অনেক ছোট বাজেটের একটি কাজ। বলতে পারেন প্রযোজক হিসেবে এই ছোট কাজটির মাধ্যমে আমার অভিষেক হলো। তবে কাজটি করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি। যা আশাও করিনি।

আমার বিশ্বাস আমাদের ঘরে থেকে বানানো কাজটা দর্শকদের ভালো লাগবে, যোগ করেন তিনি।

এদিকে  ছবিটি প্রকাশের পর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে নেটিজেনদের মনে। কারণ, ১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ছবিটি দেখে বেশিরভাগ দর্শক প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরে জানিয়েছেন লকডউনে নির্মিত দেখা সব নির্মাণের মধ্যে  এই কাজটি সবচেয়ে মজবুত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930