ব্রেকিং নিউজঃ

বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড খতিবকে গ্রেফতার করেছে ইহুদিবাদী ইসরাইল

বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাঈদ সাবরিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা বাহিনী।

শুক্রবার (২৯ মে) জেরুজালেমে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় পরিবার সূত্রে জানা যায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থার একটি ইউনিট শাইখ ইকরামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এর আগে গত ১৭ জানুয়ারি মসজিদে আকসার জুমআ’র খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শাইখ ইকরামা সাবরিকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।

শাইখ ইকরামাকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের উপর আঘাত হানা হয়েছে।

আরো পড়ুন>> ইরান বলেছে, মার্কিন সরকার সম্প্রতি ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তেহরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না।

(শুক্রবার) সিরিজ টুইটার পোস্টে ইরানের আণবিক শক্তি সংস্থা মার্কিন সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একথা বলেছে।

টুইটার পোস্টে বলা হয়েছে- এ নিষেধাজ্ঞার মাধ্যমে এটাই ফুটে উঠেছে যে, আমেরিকা ইরানের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে।

আমেরিকার কোন পদক্ষেপ ইরানি জাতির দূরবর্তী লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না।

ইরানের আণবিক শক্তি সংস্থা সতর্ক করে বলেছে আমেরিকার এই ধরনের পদক্ষেপের কারণে তেহরানের পরমাণু কর্মসূচি আরো বেশি উন্নতি লাভ করবে। পোস্টে বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত ভালো খবর রয়েছে যা শিগগিরই জানা যাবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930