ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় তিনি নির্দেশ দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রেসসচিব জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসায় কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করা হয় বলে জানান ইহসানুল করিম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930