ব্রেকিং নিউজঃ

সিলেটের ৯ বছরের শিশু যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি, পড়বে রসায়ন ও গণিত : বিশ্ব মিডিয়ায় তোলপার

সিলেটের ৯ বছরের শিশু কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে বিশ্ব গণমাধ্যমে রীতিমত চমক সৃষ্টি করেছে। মাত্র ৯ বছর বয়সে গণিত ও রসায়নের মত কঠিন বিষয় নিয়ে পড়তে কলেজে ভর্তি হয়েছে কায়রান।

যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির গড় বয়স যেখানে ১৭-১৯, খুব মেধাবী হলেও ১৪-১৫ বছরের নিচে ভর্তির রেকর্ড খুবই কম। সেখানে কায়রানের বয়স মাত্র ৯।

কায়রানের এমন অভাবিত প্রতিভাকে প্রথমে সবার সামনে তুলে ধরে হাফিংটন পোস্ট। কায়রানের মা জুলিয়া চৌধুরী কাজী ও বাবা মোস্তাহিদ কাজী।

তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা। হাফিংটন পোস্টে খবর প্রকাশের পর আমেরিকায় কায়রানকে ঘিরে আলোচনার শুরু হয়। তাকে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় টিভি শো গুড মর্নিং আমেরিকাতে। পরে ডেইলি মেইল, আইরিশ টাইমস ও পশ্চিমা গণমাধ্যমও কায়রানকে নিয়ে ইতিমধ্যে কয়েকটি সংবাদ ছেপেছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31