ব্রেকিং নিউজঃ

কোস্ট গার্ডের অভিযানে মাদকদ্রব্যসহ দুই পাচারকারী আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে মাদকদ্রব্যসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পতেঙ্গা থানাধীন সী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়- গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন সী বীচ সংলগ্ন এলাকায় বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮ ক্যান বিয়ার, ৪ বোতল স্মিতনফ ভোডকা, ৩ বোতল হুইস্কি, ২ বোতল রেড লেবেল, ২ বোতল পাসপোর্ট স্কচ, ৩ বোতল অ্যাবসল্ট সাইট্রন, ১ বোতল অ্যাবসল্ট ম্যাঙ্গো, ১ বোতল তারিনা ভোডকা, ৯ প্যাকেট (মিনি) সিগারেট (৩০৩), ১৯ প্যাকেট (মিনি) সিগারেট (মারবেল), ২৭ টি (ছোট ছোট পুরিয়া) গাঁজা ও ২০০ লিটার বাংলা মদসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটকরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন পশ্চিম রায়পুর ময়না গাজীর বাড়ির আব্দুল সাত্তারের ছেলে মো. ওসমান (৩০) এবং মৃত আব্দুল গফুরের ছেলে মো. ইকবাল (৩৫)। জব্দ করা মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। আটক মাদক পাচারকারী ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930