ব্রেকিং নিউজঃ

লক্ষীপুর এলাকা মাদকসহ ২ জন আটক

ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৮ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার মিজানুর রহমানের ছেলে শাহিন হোসেন ও দর্শনার ছোট বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন মিয়া।

সদর উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নসিমন যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।

এসময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি নসিমন তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ মামুন মিয়া ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031